নেত্রকোণায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সময়: 2:53 pm - August 12, 2026 |

মানব কথা : জেলার কলমাকান্দা উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে ১ বছর ও ১৮ মাস বয়সী দুটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার রংছাতী ও পোগলা ইউনিয়নে এ দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার এক বছর বয়সী শিশুপুত্র মুয়াজ খেলার সময় অসাবধানতাবশত বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। স্বজনেরা মুয়াজ দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসিবুল হাসান শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত মুয়াজ তার মা-বাবার একমাত্র সন্তান ছিল। একই দিনে উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে গ্রামের টিটু মণ্ডলের ১৮ মাস বয়সী ছেলে তাসকিন তারেক বাড়ির আশপাশে জমে থাকা বর্ষার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।(বাসস)

Share Now

এই বিভাগের আরও খবর