নাটোরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের প্রণোদনা প্রদান

সময়: 2:55 pm - August 12, 2026 |

মানব কথা: জেলার নলডাঙ্গা উপজেলায় আজ পাঁচশ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ করা হয়েছে। আজ নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের নিকট প্রণোদনা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মো. আল এমরান খাঁন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ আলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রকিবুল হাসান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল, নলডাঙ্গা পৌর বিএনপি’র সাবেক সভাপতি এম এ হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ আলী জানান, শীতকালীন পেঁয়াজ বাজারে আসার আগে বাজারকে স্থিতিশীল রাখতে গ্রীষ্মকালীন আগাম এই পেঁয়াজ ভূমিকা রাখবে। তিনি জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে প্রত্যেক কৃষককে জনপ্রতি এককেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং এক কেজি কীটনাশক ও পলিথিন প্রদান করা হয়েছে।বাসস

Share Now

এই বিভাগের আরও খবর