যশোরে স্বর্ণের বারসহ আটক ১

সময়: 3:06 pm - August 12, 2026 |

মানব কথা:জেলার সদর উপজেলায় আজ ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ কবির হোসেন নয়ন (৩০) নামের একব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা। আজ বুধবার দুপুরে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে স্বর্ণের বার সহ ওই ব্যক্তিকে আটক করেন বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা। আটককৃত কবির হোসেন নয়ন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি দল বুধবার দুপুরে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিং সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এসময় বিজিবি সদস্যরা কবির হোসেন নয়ন নামের একব্যক্তিকে আটক করে।এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা। বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আটককৃত ব্যক্তিকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর