তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন কারিনার, মুখ খুললেন ননদ সাবা
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তৃতীয় সন্তানের মা হচ্ছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। জিম থেকে বের হওয়ার সময় কারিনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই মূলত এই আলোচনা শুরু হয়। ভিডিওতে তার পেট কিছুটা স্ফীত দেখা যাওয়ায় অনেক নেটিজেন ধারণা করেন, তিনি হয়তো তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন।তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা ‘বেবি বাম্প’ আসলে গর্ভধারণের কোনো লক্ষণ নয়। ছুটি কাটানোর সময় অতিরিক্ত পাস্তা ও পিৎজা খাওয়া এবং ক্যামেরার ‘খারাপ অ্যাঙ্গেল’-এর কারণেই তাকে এমন দেখাচ্ছিল বলে জানানো হয়েছে। মজার ছলে বিষয়টিকে ‘পিৎজা টামি’ বলেও উল্লেখ করেছেন ওই সূত্র।কারিনার ননদ সাবা আলি খান পতৌদিও গর্ভধারণের গুঞ্জনটি নাকচ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিষয়টি সম্ভবত ক্যামেরার ‘খারাপ অ্যাঙ্গেল’-এর ফল। মজার ছলে সাবা আরও জানান, গুঞ্জনটি সত্যি হলে তিনি অবশ্যই খুশি হতেন। একই সঙ্গে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে অনুমান না করার আহ্বানও জানান তিনি।
এদিকে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিনা। মেঘনা গুলজারের ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দায়রা’য় তাকে দেখা যাবে। সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে কারিনার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন।এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় এবং পিএস মিথরনের পরিচালনায় একটি পৌরাণিক জঙ্গল অ্যাডভেঞ্চারধর্মী হিন্দি সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয়ের জন্যও কারিনার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস









