প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন স্বপন

সময়: 12:45 pm - August 23, 2026 |

মানব কথা: সদ্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যাওয়া জহির উদ্দিন স্বপন মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন।রোববার (২৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম দফা রদবদল ও সম্প্রসারণের অংশ হিসেবে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এর আগে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

মন্ত্রীর পদ থেকে স্বপনের পদত্যাগ এবং তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়টি শুক্রবার জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। পরদিন শনিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন।জহির উদ্দিন স্বপন ছাড়াও বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী।

Share Now

এই বিভাগের আরও খবর