সোনাইমুড়ী থানাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালী

সময়: 7:05 am - August 26, 2026 |

সাজিদ রুবেল: নোয়াখালীর সোনাইমুড়ী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র‍্যালীটি সোনাইমুড়ী সাবরেজিস্টার অফিসের সামনে থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাসে এসে শেষ হয়।
র‍্যালীতে সকল শেণী-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সোনাইমুড়ী আনোয়ারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান।
সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেনের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম দোলনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনিষ দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদুল আলম ফরহাদ, পৌরসভা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী, সোনাইমুড়ী হামিদিয়া কামিল (স্নাতকত্তোর) মাদ্রাসার সহকারী অধ্যাপক ইউসুফ ভূঁইয়া, উপজেলা যুবদল আহবায়ক জসিম উদ্দিন, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বিপ্লব, উপজেলা কৃষকদলের আহবায়ক ফখরুল ইসলাম, উপজেলা ওলামাদলের আহবায়ক শফিকুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রনি।

Share Now

এই বিভাগের আরও খবর