৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি তাছবীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন শফিক

সময়: 7:35 am - August 31, 2026 |

জিয়াউল হক টুটুল সিনিয়র স্টাফ রিপোর্টার:

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেনকে সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত ২৬ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়। নতুন কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান রোমেলকে সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমানকে দপ্তর সম্পাদক করা হয়েছে।কমিটিতে মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবিরকে সহসভাপতি নির্বাচিত করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁয়া। আর রায়হান সৈকতকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া মিছ. মলিহা খানমকে মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সালেক মুহিদকে আইসিটি বিষয়ক সম্পাদক, ইমামুল হাফিজ নাদিমকে উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং নিরুপম মজুমদারকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক করা হয়েছে। কমিটির সহকোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন মো. সবুজ হাসান। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জিমরান মোহাম্মদ সায়েক।

নবগঠিত কমিটির নেতারা ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের পেশাগত ও সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক জোরদারে ভূমিকা রাখার কথা জানিয়েছেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর