মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা প্রকাশ
মানব কথা ডেস্ক:
মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত ৫১টি মেডিক্যাল সেন্টারের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। মালয়েশিয়াগামী কর্মীদের এসব নির্ধারিত কেন্দ্রের যেকোনো একটিতে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা করালে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এফডব্লিউসিএমএসের অফিসিয়াল ওয়েবসাইটের ‘অ্যাফিলিয়েটস’ বিভাগে প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশে অনুমোদিত ৫১টি মেডিক্যাল সেন্টারই ঢাকা অঞ্চলের অধীনে নিবন্ধিত। এসব প্রতিষ্ঠানের প্রতিটি স্থানীয় সরকার কর্তৃপক্ষের নিবন্ধন পেয়েছে। পাশাপাশি বেস্টিনেট এসডিএন বিএইচডি কর্তৃক প্রতিষ্ঠানগুলোর অডিটও সম্পন্ন হয়েছে। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, মালয়েশিয়ায় কর্মী হিসেবে যাওয়ার প্রক্রিয়ায় প্রত্যেকের বায়ো-মেডিক্যাল স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। এই পরীক্ষা সম্পন্ন না হলে সংশ্লিষ্ট কর্মীর ইভিডিআর (ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স) আবেদনের প্রক্রিয়া শুরু করা যাবে না। ফলে ভিসা প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার আগে অনুমোদিত কেন্দ্র থেকে স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি।
অনুমোদিত ৫১টি মেডিক্যাল সেন্টারের তালিকা:
প্রকাশিত তালিকায় রয়েছে—এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার লিমিটেড, ফেমাস স্পেশালাইজড হসপিটাল, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার, ইবনে ওমর মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার, জান্নাহ মেডিক্যাল সার্ভিসেস, ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, লিডিং হেলথ চেক আপ লিমিটেড, পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড, পুষ্প ক্লিনিক, সানলাইট ডায়াগনস্টিক সেন্টার, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, মেডিনেট মেডিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ইউনিকেয়ার মেডিক্যাল সার্ভিসেস, ডাইনামিক ল্যাব, গ্রিনল্যান্ড মেডিক্যাল সেন্টার লিমিটেড, ইশতিয়াক মেডিক্যাল সেন্টার, এলবি হেলথকেয়ার, মেডিপ্যাথ মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মাইল্যাব মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড। তালিকার বাকি প্রতিষ্ঠানগুলো হলো—রিলায়েন্স ল্যাব, ইউনিটি মেডিক্যাল চেকআপ সেন্টার, সারা মেডিক্যাল সেন্টার, সুরক্ষা মেডিক্যাল সেন্টার লিমিটেড, স্টার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ওয়াদি হেলথ চেকআপ, কেয়ার ওয়েভ, সারা হেলথ কেয়ার, শাহিদা খাতুন ডিজিটাল মেডিক্যাল সেন্টার, জারা হেলথ কেয়ার, এভার গ্রিন মেডিক্যাল সেন্টার, ডেল্টা হেলথ কেয়ার, রামপুরা লিমিটেড, আইচি হসপিটাল লিমিটেড, এ এফ মেডিক্যাল সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, ওয়ার্ল্ড হরাইজন মেডিক্যাল সার্ভিসেস লিমিটেড, ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার, রামিন হেলথ সেন্টার, স্মার্ট মেডিক্যাল সেন্টার, ল্যাব কোয়েস্ট লিমিটেড, আনাস মেডিক্যাল সেন্টার লিমিটেড, স্ট্যান্ডার্ড মেডিক্যাল সেন্টার, আল-জামি ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান প্লাস মেডিক্যাল সেন্টার, পিওর হেলথ মেডিক্যাল সেন্টার, মেডিফ্লাই হেলথ সার্ভিসেস, সানমুন মেডিক্যাল সেন্টার লিমিটেড, ট্রু হেলথ মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কমফোর্ট মেডিক্যাল চেকআপ সেন্টার এবং ভিটা হেলথ মেডিক্যাল সেন্টার।
এফডব্লিউসিএমএস জানিয়েছে, অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। তাই স্বাস্থ্য পরীক্ষা করানোর আগে কর্মীদের সর্বশেষ তালিকা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এদিকে মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেওয়া কর্মীদের প্রতারণা ও ভোগান্তি এড়াতে অনুমোদিত কেন্দ্র ছাড়া অন্য কোথাও স্বাস্থ্য পরীক্ষা না করানোর বিষয়ে সতর্ক করা হয়েছে।









