সোনাইমুড়িতে মিথ্যা অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, সোনাইমুড়ি: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ২নং নদনা ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা মোঃ সালেহ আহমদের বিরুদ্ধে আনা মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগ এবং অপপ্রচারের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ সালেহ আহমদ অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি বলেন, প্রতিবেশী জয়নাল আবদিন ফারুক পরিকল্পিতভাবে তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে তার স্ত্রী কুলসুম আক্তার বলেন, এসব ভিত্তিহীন অভিযোগের কারণে তাদের পরিবার চরম মানসিক ভোগান্তির মধ্যে রয়েছে।
প্রতিবেশী আবু তাহের জানান, মিথ্যা অভিযোগের ফলে সালেহ আহমদ ও তার পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ সময় সালেহ আহমদের চাচাতো ভাই মোঃ শরীফ উল্লাহ প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক কর্মকাণ্ড সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, যা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
শেষে মোঃ সালেহ আহমদ তার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তকারী জয়নাল আবদীন ফারুকের আনা মিথ্যা বানোয়াট অপপ্রচার ও হায়রামি করার কারনে প্রশাসনের কাছে তার দ্রুত বিচার দাবি করেন

















