দৈনিক মানব কথাকে শুভেচ্ছা জানালেন লায়ন খান আকতারুজ্জামান

সময়: 1:31 pm - March 29, 2026 |

নিজস্ব প্রতিবেদক: দৈনিক মানব কথাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক লায়ন খান আকতারুজ্জামান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশের গণমাধ্যম খাতে দৈনিক মানব কথার অগ্রযাত্রা ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দৈনিক মানব কথা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি মনে করেন।

লায়ন খান আকতারুজ্জামান পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা জানান।

Share Now

এই বিভাগের আরও খবর