দীর্ঘদিন সোরিয়াসিসে আক্রান্ত কৃষিবিদ আজিজুল হক, চিকিৎসা ব্যয়ে অসহায় জীবনযাপন

সময়: 6:57 am - April 8, 2026 |

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে জটিল চর্মরোগ Psoriasis (সোরিয়াসিস)-এ আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন কৃষিবিদ মো. আজিজুল হক। ২০১৮ সাল থেকে এ রোগে ভুগে আসছেন তিনি।

জানা যায়, মো. আজিজুল হক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)-তে কর্মরত ছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে তার আর্থিক অবস্থা ভেঙে পড়ে। বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আহবায়ক কমিটির সদস্য এবং কৃষিবিদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রাম চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘমেয়াদি এ রোগের কারণে নিয়মিত চিকিৎসা গ্রহণ অপরিহার্য হলেও অর্থ সংকটে তা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে দৈনন্দিন জীবনযাপনেও হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর