লাকসাম থেকে চর আলেকজান্ডার পর্যন্ত রেললাইন স্থাপনের ডিও লেটার প্রদান

সময়: 2:46 pm - April 30, 2026 |

মোঃ সাজ্জাদুল ইসলাম:লাকসাম থেকে রামগঞ্জ, লক্ষ্মীপুর হয়ে চর আলেকজান্ডার পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য ডিও লেটার প্রদান।

গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে পাঠানো এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই রেললাইন প্রকল্প। স্বাধীনতার এত বছর পরেও লক্ষ্মীপুর জেলা এখনো রেলসেবার বাইরে রয়েছে, যা এ অঞ্চলের মানুষের জন্য বড় বঞ্চনা।

লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা—বিশেষ করে রামগতি ও কমলনগরের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি—লাকসাম-চাঁদপুর রেললাইনের হাজীগঞ্জ থেকে রামগঞ্জ, লক্ষ্মীপুর হয়ে চর আলেকজান্ডার পর্যন্ত ট্রেন চালুর এই গুরুত্বপূর্ণ প্রস্তাব নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ।

আবেদনে বলা হয়, এই রেললাইন স্থাপন করা হলে লক্ষ্মীপুর, রামগঞ্জ, কমলনগর, রায়পুর ও রামগতি উপজেলার প্রায় ১৮ লাখ মানুষের সরাসরি রেল যোগাযোগ নিশ্চিত হবে। একই সঙ্গে কৃষিপণ্য, নারকেল, সুপারি, মৎস্য ও প্রাণীসম্পদ কম খরচে ও নিরাপদে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা সম্ভব হবে।এছাড়া চর আলেকজেন্ডার ও মেঘনা বেড়িবাঁধ এলাকার সম্ভাবনাময় পর্যটন স্পটগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হলে পর্যটন খাতেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সংসদ সদস্য মোঃ শাহাদাত হোসেন সেলিম বলেন, আঞ্চলিক বৈষম্য দূর করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং সাধারণ মানুষের চলাচল সহজ করতে এ রেললাইন প্রকল্প অত্যন্ত জরুরি।

তিনি জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর