মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত সরদার ইয়াসিন গ্রেফতার

সময়: 2:30 pm - October 27, 2026 |
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায়  একাধিক মা’ম’লার দুর্ধর্ষ ডাকাত সরদার ইয়াসিনকে এস আরবি -৮ আটক করেছে ।  মামলা সূত্রে জানা গেছে,  মঠবাড়িয়া উপজেলার ১ নং তুষখালী ইউনিয়নের ইয়াসিন খান (৪০,কালা ইয়াসিন) কে গ্রে’ফ’তার করেছে এস আর বি-৮ (বরিশাল) গতকাল ২৬ অক্টোবর সোমবার দিবাগত রাত ১২, টার দিকে ইয়াসিনকে নিজ এলাকা থেকে গ্রে’প্তা’র করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন তুষখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত হাফেজ হাওলাদার ওরফে ছোমেত খানের ছেলে। এস আর বি- ৮ (বরিশাল) কর্মকর্তা জানান, ইয়াসিনের বি’রু’দ্ধে মঠবাড়িয়া জি আর মামলা নং- ১৪/২৬, জি আর নং -২৪৭/২৬, ধারা- ৩৯৫/ ৩৯৭ (ডা’কা’তি) মামলা রয়েছে। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শুকৌশলে গ্রে’প্তা’র এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল। এস আর বি টিম অভিনব কৌশল ব্যবহার করে গো’পন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ির এলাকা থেকে সোমবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটের দিকে গ্রে’ফ’তার করে।  এস আর বি কর্মকর্তা আরো জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রে’ফ’তারকৃত ইয়াসিনকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ রবিউল ইসলাম বলেন, ইয়াসিনের বি’রু’দ্ধে মঠবাড়িয়া থানায় ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। তাকে ১৭অক্টোবর মঙ্গলবার মঠবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত শুনানি শেষে ইয়াসিনকে জেল হা’জতে প্রেরণের আদেশ দেন।
Share Now

এই বিভাগের আরও খবর