বিএমইটির নতুন মহাপরিচালক জামিল আহমেদ
সময়: 7:04 am - May 2, 2026 |
মানব কথা: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে জনাব জামিল আহমেদকে নিযুক্ত করেছে সরকার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মোহাম্মদ নূর-এ -আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব), বাণিজ্যিক হিসাবে কর্মরত ছিলেন এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীরকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

















