বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে হার,নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

সময়: 1:08 pm - May 2, 2026 |

মানব কথা: দারুণ এক জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। শেষ ম্যাচেও হানা দেয় বৃষ্টি।

তাতে ম্যাচের দৈর্ঘ্য কমে যায়, তবে ফলাফল আসে। ডিএল মেথডে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে ১-১ ব্যবধানে সিরিজ ভাগাভাগি করেছে দুই দল।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৪ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়।

জবাবে ১১ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

ম্যাচে বৃষ্টির কারণে বারবার খেলা বন্ধ হওয়ায় দুই দলের ইনিংসই ছোট হয়ে আসে। শেষ পর্যন্ত লক্ষ্য তাড়া করতে গিয়ে সুবিধাজনক অবস্থানে থেকেই জয় তুলে নেয় কিউইরা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৪.২ ওভারে ১০২ (সাইফ ১৬, তানজিদ ৬, লিটন ২৬, পারভেজ ০, হৃদয় ৩৩, শামীম ৩, মেহেদি ৭*, সাইফ উদ্দিন ০, রিশাদ ৫, শরিফুল ৫, রিপন ০; ফক্সক্রফট ২-০-১৭-০, স্মিথ ২-০-১৪-২, সিয়ার্স ২.২-০-১২-২, লেনক্স ৩-০-২৮-১, সোধি ৩-০-২২-১, ক্লার্কসন ২-০-৯-৩) নিউ জিল‍্যান্ড: (লক্ষ‍্য ১৫ ওভারে ১০৩) ১১.৪ ওভারে ১০৪/৪ (রবিনসন ২৩, ক্লার্ক ১, ক্লেভার ১, কেলি ১, জ‍্যাকবস ৬২*, ফক্সক্রফট ১৫*; মেহেদি ৩-০-২০-১, শরিফুল ৩-০-১৯-৩, রিপন ২-০-২৭-০, রিশাদ ২.৪-০-৩১-০, সাইফ উদ্দিন ১-০-৭-০)

Share Now

এই বিভাগের আরও খবর