না ফেরার দেশে কারিনা কায়সার, সবার কাছে ক্ষমা চাইলেন কায়সার হামিদ

সময়: 8:25 am - May 16, 2026 |

মানব কথা: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লিভারজনিত জটিলতায় ভারতের Christian Medical College হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। একইসঙ্গে মেয়ের জন্য সবার কাছে ক্ষমাও প্রার্থনা করেন তিনি। শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে কায়সার হামিদ লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।”
তিনি আরও লেখেন, “আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।” জানা গেছে, গত সোমবার রাত ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে কারিনাকে চেন্নাই নেওয়া হয়। তার সঙ্গে ছিলেন মা ও দুই ভাই মোস্তফা এস. হামিদ এবং সাদাত হামিদ। পরে ভেলোরের সিএমসি হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেন। পরবর্তীতে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। এর আগে গত ৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার অসুস্থতার খবর জানান ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। তিনি জানান, কারিনার হেপাটাইটিস এ ও ই ধরা পড়ে, যা থেকে তার লিভার ফেইলর হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি কারিনা কায়সার অভিনয় ও চিত্রনাট্য রচনার

Share Now

এই বিভাগের আরও খবর