নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন শুরু হয়েছে: সৈয়দ আবদাল আহমদ

সময়: 12:44 pm - May 16, 2026 |

মানব কথা: সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।তিনি বলেন, ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন দৃশ্যমান হয়েছে, যা সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অংশ।শনিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক সেমিনার’-এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সিলেটের আঞ্চলিক তথ্য অফিস এবং সহযোগিতা করে জেলা তথ্য অফিস।সৈয়দ আবদাল আহমদ গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা ও তা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হাছিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালিদুর রহমান।এছাড়া বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং সাবেক সভাপতি আ স ম আফজল আলী।
অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। আলোচনায় উন্নয়ন কার্যক্রম, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরা হয়। শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর