ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সময়: 7:15 am - May 24, 2026 |

মানব কথা:ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর থেকে ঢাকাগামী একটি বিআরটিসি বাস এবং মাদারীপুর থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসা একটি অ্যাম্বুলেন্স শংকরপাশা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতরা হলেন— অ্যাম্বুলেন্স চালক কাওছার (২৫), তার বাড়ি মাদারীপুর জেলার সৈদারবালি এলাকায়। এছাড়া মাদারীপুর সদর উপজেলার বালিয়া মোস্তফাপুর এলাকার মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫) ও মাজেদা আক্তার (৪৮)। দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর