ঈদযাত্রায় সোমবার থেকে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন, যুক্ত হচ্ছে ৫১ নতুন কোচ: রেলমন্ত্রী

সময়: 7:33 am - May 24, 2026 |

মানব কথা:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সোমবার থেকে অতিরিক্ত ৫ জোড়া বিশেষ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে বিভিন্ন ট্রেনে যুক্ত করা হচ্ছে ৫১টি নতুন কোচ।রোববার সকালে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, “এখন পর্যন্ত ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোমবার থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশেষ ট্রেনগুলো চলাচল করবে।”চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলবে চাঁদপুর ঈদ স্পেশাল চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ট্রেন দুটি ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। অন্যদিকে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ভোর ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল, পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলবে। ট্রেন দুটি ঈদের আগে ২৪ থেকে ২৬ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলাচল করবে। দের আগে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ সন্ধ্যা ৭টায় জয়দেবপুর থেকে ছেড়ে রাত আড়াইটায় পার্বতীপুর পৌঁছাবে। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ সকাল ৮টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। ঈদের পরে সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে তিস্তা ঈদ স্পেশাল, তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ট্রেন ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলবে। ট্রেন দুটি ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলাচল করবে। তিস্তা ঈদ স্পেশাল-৩ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। আর তিস্তা ঈদ স্পেশাল-৪ বিকেল সাড়ে ৪টায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ঈদের দিন চলবে শোলাকিয়া স্পেশাল ট্রেন, ঈদের দিন মুসল্লিদের যাতায়াত সুবিধায় শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে চলবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ভোর ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। আর শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।এ ছাড়া শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ ট্রেন ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করবে। ট্রেন দুটি শুধু ঈদের দিন পরিচালিত হবে। রেলমন্ত্রী বলেন, অতিরিক্ত কোচ সংযোজন ও বিশেষ ট্রেন পরিচালনার মাধ্যমে ঈদে ঘরমুখো মানুষের চাপ কমানো এবং যাত্রীসেবা নিশ্চিত করার চেষ্টা করছে রেলওয়ে।

Share Now

এই বিভাগের আরও খবর