জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সময়: 7:39 am - June 14, 2026 |

মানব কথা:জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেওয়া রায়ের ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।রোববার প্রকাশিত এই পূর্ণাঙ্গ রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ, আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিশ্লেষণ, দণ্ড নির্ধারণের যুক্তি এবং মামলার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।এর আগে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে মোট ৩০ জন আসামির বিভিন্ন মেয়াদের সাজা হয়। এর মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়।এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া আটজনকে পাঁচ বছর এবং ১১ জনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।এ মামলায় আরও একজনের ক্ষেত্রে ইতোমধ্যে হাজতবাসের মেয়াদকেই সাজা হিসেবে গণ্য করেছেন ট্রাইব্যুনাল।গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় আবু সাঈদ হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে ঘটনাটিকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারিক কার্যক্রম শেষে গত ৯ এপ্রিল রায় ঘোষণা করা হয় এবং এবার প্রকাশ করা হলো সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি।

Share Now

এই বিভাগের আরও খবর