১১ প্রতিষ্ঠানে অনুদানে মিলবে আয়কর রেয়াত, প্রজ্ঞাপন জারি

সময়: 9:54 am - June 15, 2026 |

মানব কথা: জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যক্তি পর্যায়ের অনুদানকে উৎসাহিত করতে ১১টি প্রতিষ্ঠানকে আয়কর রেয়াত সুবিধার আওতায় এনেছে সরকার। এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমূলক হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর)। আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬-এর উপধারা (১) অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো ব্যক্তি করদাতা তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে দান বা অনুদান দিলে আয়কর আইনের বিধান অনুযায়ী কর রেয়াত সুবিধা পাবেন। আয়কর রেয়াত সুবিধা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যানসার, বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট, আল-মারকাজুল ইসলামী, ডিসএবল্ড চাইল্ড ফাউন্ডেশন, শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন (ঢাকা) এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।প্রজ্ঞাপন অনুযায়ী, এ সুবিধা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে। রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর