অকেজো রেললাইন নিলামে বিক্রি না করে পুনর্ব্যবহার: সংসদে ব্যাখ্যা দিলেন মন্ত্রী

সময়: 11:12 am - June 15, 2026 |

মানব কথা :রেলওয়ের পুরনো ও অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন লাইনে ট্র্যাক রিনিউয়াল চলমান রয়েছে। কাজের সময় পুরনো রেল সাময়িকভাবে সংরক্ষণ করা হলেও পরবর্তীতে এগুলো পুনরায় ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, এসব রেল নিলামে বিক্রি না করে এমব্যাঙ্কমেন্ট প্রটেকশন (বাঁধ সুরক্ষা), অবৈধ লেভেলক্রসিংয়ে ফেন্সিং এবং নিরাপত্তা কাজে ব্যবহার করা হচ্ছে। এতে বড় অঙ্কের ব্যয় সাশ্রয় হচ্ছে এবং রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে।সংসদে মন্ত্রী আরও জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কার কাজ চলছে। এসব এলাকায় স্পিডব্রেকার, জেব্রা ক্রসিং ও রাম্বল স্ট্রিপ স্থাপন করা হচ্ছে।এছাড়া জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী ক্যাম্পেইন পরিচালনা এবং ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। চালকদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর মাধ্যমে লাইসেন্স নবায়নের আগে বাধ্যতামূলক রিফ্রেশার প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

Share Now

এই বিভাগের আরও খবর