আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

সময়: 11:29 am - June 15, 2026 |

মানব কথা: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।সোমবার (১৫ জুন) জনস্বার্থে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। রিট আবেদনের শুনানি হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত বেঞ্চে হওয়ার কথা রয়েছে।লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে ঘিরে আইনি চ্যালেঞ্জ রিটে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্সকেও চ্যালেঞ্জ করা হয়েছে। আবেদনকারীর দাবি, ওই আইনের আওতায়ই সরকার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।ঘটনাটি ঘটে গত ২৭ মে ঈদের আগের দিন, হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডে অতিরিক্ত ভিড়, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই মৃত্যুর সম্ভাব্য কারণ।এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Share Now

এই বিভাগের আরও খবর