প্রতিশোধ নয়, দেশ গড়ার মানসিকতা নিয়ে এগোতে হবে: প্রধানমন্ত্রী

সময়: 6:05 pm - June 16, 2026 |

মানব কথা: মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।তারেক রহমান বলেন, “আমার সঙ্গে অন্যায় হয়েছে। কিন্তু এখন প্রতিশোধ নিলেই কি সেই ক্ষতি ফিরে পাওয়া যাবে? সবকিছু আগের মতো হয়ে যাবে? হবে না। তাই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে ভাবতে হবে, দেশ ও সমাজের জন্য আমরা কী করতে পারি।”তিনি বলেন, সফলতা আসবে কি না সেটি পরের বিষয়, তবে ইতিবাচক চিন্তা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, ১৬ জুন বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। অতীতে এই দিনে দেশের সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, সংবাদপত্রের কণ্ঠরোধের যে পরিস্থিতি একসময় ছিল, বর্তমানে তা নেই। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে।তারেক রহমান আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার সঙ্গে সম্পর্কিত। মাদক রোধে খেলাধুলা ও সংস্কৃতিতে গুরুত্বদেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও উদ্ভাবনী প্রতিযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণদের বিপুল শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করতে হবে। এজন্য খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়ানোর বিকল্প নেই।ঢাকাসহ সারাদেশে খেলার মাঠের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণদের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করতে হবে।তিনি জানান, ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহ বাড়াতে জেলা ও বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী মেলার আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চার আহ্বান:

প্রধানমন্ত্রী বলেন, শুধু বিশেষ দিবসে নয়, সারা বছর শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও সামাজিক মূল্যবোধের চর্চা চালু রাখা প্রয়োজন। তিনি এ বিষয়ে সচেতনতা তৈরিতে তথ্য মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান।

 

Share Now

এই বিভাগের আরও খবর