উপজেলা পরিষদে এমপিদের পরিদর্শন কক্ষ নির্মাণে ৬ লাখ টাকা করে বরাদ্দ

সময়: 2:05 pm - June 16, 2026 |

মানব কথা:দেশের সব উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) জন্য একটি পরিদর্শন কক্ষ নির্মাণে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ছয় লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।লিখিত প্রশ্নে জানতে চাওয়া হয়, দেশের সব সংসদ সদস্যের দাফতরিক যোগাযোগের সুবিধার্থে উপজেলা পরিষদের অভ্যন্তরে পৃথক কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে মন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য উপজেলা পরিষদ ভবনের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ছয় লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে।উল্লেখ্য, গত ৩১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জন্য উপজেলা পরিষদে স্থান বরাদ্দের দাবি তুলেছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান।এরপর ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানান, নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের জন্য উপজেলা পরিষদে বসার ব্যবস্থা করা হচ্ছে। একই দিন জাতীয় সংসদ সদস্যদের করমুক্ত গাড়ির পরিবর্তে উপজেলায় সংসদ সদস্যদের জন্য অফিস বরাদ্দের দাবি জানান হাসনাত আবদুল্লাহ।

Share Now

এই বিভাগের আরও খবর