জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি মোহাম্মদ আনোয়ারুল নাসের

সময়: 6:10 pm - June 16, 2026 |

মানব কথা:জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আনোয়ারুল নাসের। মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আনোয়ারুল নাসেরকে তার বর্তমান কর্মস্থল থেকে মুক্ত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২২ জুন বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বে যোগদান করবেন তিনি। নির্ধারিত তারিখে অবমুক্ত না হলে ওইদিন বিকেল থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share Now

এই বিভাগের আরও খবর