দোহার উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল ছাত্রশিবির
নিজস্ব প্রতিবেদক-দোহার উপজেলা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দোহার উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া, শুভকামনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আবু ফাত্তাহ মোহাম্মদ তূর্জ উপস্থিত থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি উজ্জ্বল ভবিষ্যৎ, নৈতিক চরিত্র গঠন এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সম্মানিত সেক্রেটারি ইব্রাহিম মাহমুদ এবং দোহার উপজেলা সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী এবং স্থানীয় অন্যান্য দায়িত্বশীল বৃন্দ। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, পরীক্ষার্থীরা অধ্যবসায়, নৈতিকতা ও আল্লাহভীতির সমন্বয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









