হামের টিকা নিয়ে অবহেলার অভিযোগ: প্রধান উপদেষ্টা ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সময়: 8:04 am - July 5, 2026 |

মানব কথা:হামের টিকা সংগ্রহে অবহেলা এবং এ কারণে শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আবেদনটি করেন হামে মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয়ে আদেশ পরে দেওয়া হবে। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, হামের টিকা সংগ্রহ ও সরবরাহে অবহেলার কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ‘অবহেলাজনিত মৃত্যু’ উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। আবেদনপত্রে উল্লেখ করা হয়, বাদীর ৯ মাস বয়সী কন্যা সাউদা নুসকান হামে আক্রান্ত হয়ে মারা যায়। এ মৃত্যুর জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবহেলাকে দায়ী করা হয়েছে। আদালতের আদেশের পর এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম নির্ধারিত হবে।

 

Share Now

এই বিভাগের আরও খবর