তেহরানে খামেনির জানাজা, উপস্থিত ছিলেন তিন ছেলে
সময়: 7:57 am - July 5, 2026 |
মানব কথা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা রোববার (৫ জুলাই) রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তার তিন ছেলে—মাসউদ খামেনি, মেইসাম খামেনি ও মোস্তফা খামেনি—অংশ নেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর তথ্য অনুযায়ী, জানাজায় ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিও উপস্থিত ছিলেন। তবে খামেনির আরেক ছেলে মোজতবা খামেনিকে জানাজায় দেখা যায়নি। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার বিরুদ্ধে ইসরাইলের সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে তিনি জানাজায় অংশ নেননি। জানাজায় দেশটির রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাজধানী তেহরানজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।









