বন্যার সময় পাশে থাকতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সময়: 6:38 am - July 18, 2026 |

মানব কথা: বন্যার মূল সময় রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকায় দুর্গত মানুষের পাশে উপস্থিত হতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকার কারণে বন্যার মূল সময় আপনাদের কাছে ছুটে আসতে পারিনি। এ জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।” পরে উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, “আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিয়েছেন?” তিনি বলেন, বর্তমান সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় সরকারিভাবে ক্ষয়ক্ষতির জরিপ চলছে। জরিপের ভিত্তিতে দুর্গত মানুষের পুনর্বাসনে সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেজর মোজাফফর আহমদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলার একজন পলাতক আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তার অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি সেনা হেফাজতে রয়েছেন এবং আইন অনুযায়ী তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর