বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

সময়: 2:14 pm - July 18, 2026 |

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট কবি ও প্রবীণ সাংবাদিক হাসান হাফিজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। বুধবার (৮ জুলাই) রাজধানীর বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। লায়ন খান আকতারুজ্জামান বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, আইবিএফবি ও খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকতা, সাহিত্য, সমাজসেবা এবং মানবকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়। এ সময় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজকে লায়ন্স ইন্টারন্যাশনালের অফিসিয়াল পিন পরিয়ে সম্মাননা জানান।

হাসান হাফিজ দেশের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। ১৯৭৬ সালে কবি শামসুর রাহমান সম্পাদিত দৈনিক বাংলা পত্রিকায় সাংবাদিকতা শুরু করে দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। সাক্ষাৎটি ছিল পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, পেশাগত সম্পর্ক জোরদার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনার একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর