মা ইলিশ রক্ষায় দোহারে অভিযান, ২ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

সময়: 9:39 am - October 14, 2026 |

দোহার প্রতিনিধি:

ঢাকার দোহারে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি অভিযানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। অভিযানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কুতুবপুর নৌ-পুলিশের সদস্যরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মা ইলিশের সুরক্ষা, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর