খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল, ঐক্য প্যানেলের প্রার্থী ঘোষণা

সময়: 11:12 am - November 28, 2026 |

খুলনা প্রতিনিধি:

খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৭ সামনে রেখে ‘আইনজীবী ঐক্য প্যানেল’-এর প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট লস্কর শাহ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম (লিটন) প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, সহ-সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মুহা. আব্দুল মান্নান ও অ্যাডভোকেট এ.এম. মুনিমুজ্জামান (টুলু)। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মো. হানিফ উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট জি.এম. মোহেব্বুর রহমান এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান (শান্ত) প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলের সদস্য পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট এস.এম. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট এস.এম. রুহুল আমিন, অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, অ্যাডভোকেট শমিষ্ঠা রাণী কুন্ডু, অ্যাডভোকেট শেখ মো. ইমরান কবির এবং অ্যাডভোকেট মো. নওশের আলী শেখ। নির্বাচনী প্রচারপত্রে জানানো হয়েছে, আগামী ২৯ নভেম্বর ২০২৬ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্যানেলের পক্ষ থেকে ভোটার আইনজীবীদের কাছে মূল্যবান ভোট ও সমর্থন চাওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে খুলনা জেলা আইনজীবী সমিতিতে প্রার্থী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর