শেরে বাংলা সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী

সময়: 1:14 pm - October 26, 2026 |

নিজস্ব প্রতিবেদক :

শনিবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে স্বাধীনতা সংসদ কতৃক শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড এর সভাপতি বাদল চৌধুরী , অনুষ্ঠানের প্রথমে আসন গ্রহন,দোয়া, জাতীয় সংগীত,আলোচনা ও দশ গুণীজনকে সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে শেষ হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন চেয়ারম্যান শ্রম আপীল ট্রাইবুনাল তিনি বলেন, শেরে বাংলা বাংলাদেশ তথা এই উপমহাদেশের মানুষের জন্য শান্তির দূত ছিলেন। উদ্বোধক ছিলেন শেরে বাংলার দৌহিত্র ও সাবেক তথ্য সচিব এবং বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ তিনি বলেন, শেরে বাংলার আদর্শ মেনে চললেই মানুষের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক মুক্তি আসবে হয়েছে। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. আবদুর রহমান উপ – উপাচার্য ও ট্রেজারার প্রাইম ইউনিভার্সিটি । বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক রেজা বুদ দৌলা চৌধুরী , বাংলাদেশ ক্রাইম রিপোর্টস কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দ , বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সভাপতি বাদল চৌধুরী । সভাপতিত্ব করেন এ কে এম মোশফেকুল আলম ভাইস চেয়ারম্যান স্বাধীনতা সংসদ । দোয়া ও অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ ,এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন ।

Share Now

এই বিভাগের আরও খবর