ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক, আশাবাদী বিএনপি: রিজভী
মানব কথা ডেস্ক:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। ভোটকেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও সংঘর্ষের অভিযোগ ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচনের পরিবেশকে সন্তোষজনক বলে উল্লেখ করেছে দলটি। এ নির্বাচন নিয়ে আশাবাদও ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সকাল থেকেই তাঁরা ভোটকেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখেছেন। তাঁর ভাষায়, “সকাল থেকে আমরা দেখছি, চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিচ্ছে।” বিএনপির এই নেতা বলেন, উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি ও সার্বিক পরিবেশ সন্তোষজনক। এ কারণে নির্বাচন নিয়ে দলটি আশাবাদী। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে ভিন্ন বক্তব্য রয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ নির্বাচনে অনিয়ম, ভোটারদের বাধা দেওয়া এবং প্রশাসনকে ব্যবহার করে ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।









