‘প্রেরণার উৎস’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব
ক্যানভাসে বইয়ের প্রচ্ছদে প্রয়াত বড় ভাই হারুন অর রশীদ, (বা থেকে) ছোট ভাই কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, পাশে বইয়ের লেখক হাতেম অর রশীদ, ডানে ছোট ভাই মামুন অর রশীদ।
নিজস্ব প্রতিবেদক:
আমেরিকা প্রবাসী হাতেম অর রশীদ রচিত ‘ প্রেরণার উৎস ‘ বইয়ের প্রকাশনা উৎসব আজ ৩০ অক্টোবর শুক্রবার গাজীপুর ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। উল্লেখ্য, বাংলাদেশে পোশাক শিল্পের প্রসারে অন্যতম উদ্যাক্তা প্রয়াত হারুন অর রশীদের জীবন ও কর্ম নিয়ে রচিত উক্ত বইয়ের প্রকাশনা ও মোড়ক উন্মোচনে আলোচনায় অংশ নেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক কামাল উদ্দিন, ইস্টওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্হা পরিচালক, মামুন অর রশীদ, শিল্পপতি ইমরুল আনোয়ার রিপন, স্বেচ্ছাসেক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কাউছার, বিজিএমইএ পরিচালক রুমানা রশীদ, ইস্ট ওয়েস্ট ইন্ডাস্টিয়াল পার্কের পরিচালক তানভীর জিয়াউর রশীদ, জিএম বাবুল মিয়া,এজিএম শফিকুর রহমান,, নাসরিন আক্তার,আবদুর রহমান তুহিন প্রমুখ।











