চট্টগ্রামের মাদারবাড়িতে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার মাদারবাড়িতে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ আসর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদরঘাট থানা শাখার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী নেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান এবং জামায়াতে ইসলামী সদরঘাট থানা শাখার আমির আব্দুর গফুর। মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা করেন মাওলানা মোল্লা নাজিম উদ্দিন। বিশেষ মুফাসসির হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল মাওলানা আইয়ুব আলী আনসারী, মাওলানা মুহাম্মদ আসাদ উল্লাহ আদিল এবং হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাইল হানাফির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদরঘাট থানা শাখার সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ বেলাল। মাহফিলের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সদরঘাট থানা, চট্টগ্রাম মহানগরী।









