মানবসেবায় অবদানের জন্য লায়ন্স ইন্টারন্যাশনালের সম্মাননা পেলেন রাজউক সদস্য শাহীনুর আলম

সময়: 12:05 pm - November 10, 2026 |

মানব কথা ডেস্ক:

মানবসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (প্রশাসন ও অর্থ) মো. শাহীনুর আলমকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁর কার্যালয়ে গিয়ে এ সম্মাননা সার্টিফিকেট তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ সময় মানবসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য শাহীনুর আলমকে অভিনন্দন জানানো হয়। লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সেবামূলক কার্যক্রম ও মানবকল্যাণের আদর্শকে এগিয়ে নিতে বিভিন্ন পেশার মানুষের অবদানকে স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে এ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদানকারী আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ২০২৬-২০২৭ লায়ন বর্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও গ্লোবাল এক্সটেনশন টিমের (জিইটি) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য। এ ছাড়া বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি), খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) এবং খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর