মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

সময়: 12:32 pm - November 26, 2026 |

মানব কথা ডেস্ক:

যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে জামায়াত আমির লিখেছেন, মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, মজলুম ব্যক্তি কোন দেশের নাগরিক, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তার মুখের ভাষা কী—এসব বিবেচ্য বিষয় নয়। মূল বিষয় হলো, তিনি বা তারা মজলুম কি না। তিনি আরও বলেন, মজলুমের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। জামায়াত আমিরের এ বক্তব্যে নির্যাতিত মানুষের পরিচয়, ধর্ম কিংবা ভাষার ঊর্ধ্বে উঠে তাদের পক্ষে অবস্থান নেওয়ার কথা তুলে ধরা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর