ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

সময়: 12:40 pm - November 26, 2026 |

মানব কথা ডেস্ক:

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩ জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশনসহ) ৪০১ জন, বরিশাল বিভাগের ১১৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৩৯ জন, খুলনা বিভাগের ১১৮ জন, রাজশাহী বিভাগের ১১৮ জন, ময়মনসিংহ বিভাগের ৪৩ জন, রংপুর বিভাগের ৬৩ জন এবং সিলেট বিভাগের ৬ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ৮৬১ জন রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন। চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ১৪০ জনে। এ সময়ে মশাবাহিত এ রোগে মোট ৫২৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ২৬৭ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ৪২ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর