ইরানে একটি রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলা, নিহত এক
সময়: 9:21 am - March 23, 2026 |
মানব কথা: ইরানের দক্ষিণাঞ্চলে একটি রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে আজ সোমবার জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল।
বার্তা সংস্থা এএফপির বরাতে রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’ জানিয়েছে, ‘আমেরিকান-জায়োনিস্ট সন্ত্রাসী বাহিনী ‘পার্সিয়ান গালফ রেডিও অ্যান্ড টেলিভিশন সেন্টার’–এর ১০০ কিলোওয়াটের একটি এএম ট্রান্সমিটারে হামলা চালিয়েছে।’
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এ হামলায় ওই কেন্দ্রের একজন নিরাপত্তা কর্মী নিহত এবং আরেকজন আহত হয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান
















