মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

সময়: 9:01 am - March 29, 2026 |

মানব কথা: ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে (অব.) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন।

রোববার (২৯ মার্চ) মানবতাবিরোধী অপরাধের মামলায় মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ ও মাসুদ উদ্দিনের বিরুদ্ধে জুলাইয়ে হত্যার অভিযোগ এনে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজ ট্রাইব্যুনাল-২ এ আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি হওয়ার কথা রয়েছে।
দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন বাংলাদেশি মনিরুল

এর আগে জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এ ছাড়া মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকেও পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত।

Share Now

এই বিভাগের আরও খবর