ট্রাকচাপায় ম্যানেজারকে হত্যা: নড়াইলের সব পাম্প বন্ধ ঘোষণা

সময়: 9:43 am - March 29, 2026 |

মানব কথা: নড়াইলে তেল না পাওয়ায় পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় জেলার সব পাম্প বন্ধ ঘোষণা করেছে নড়াইল পাম্প মালিক সমিতি।

রোববার (২৯ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নড়াইল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিট্রু।

সাইফুল ইসলাম বলেন, তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেলসেতু এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জিহাদ মোল্যা নামে পাম্পের এক কর্মীকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ট্রাকচাপায় নিহত নাহিদ সরদার (৩৩) উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

Share Now

এই বিভাগের আরও খবর