ব্ল্যাকস্টোন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ-এ বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সময়: 11:06 am - April 11, 2026 |

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাজধানীর রায়েরবাগ, কদমতলীতে অবস্থিত ব্ল্যাকস্টোন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ-এ বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলাউদ্দিন আল আজাদ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মকে মেধাবী ও সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমেও সক্রিয় হতে হবে।”

অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ, শিষ্টাচার ও নৈতিকতা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, চরিত্র গঠনই আমাদের মূল লক্ষ্য।”

পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

Share Now

এই বিভাগের আরও খবর