ঈশ্বরদীতে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা

সময়: 10:37 am - April 30, 2026 |

মানব কথা: পাবনার ঈশ্বরদীতে রেলগেট দিয়ে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় একটি মালবোঝাই ট্রাক রেললাইনের ওপর দাঁড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির চালক ও হেলপার আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) রাত ২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের রেলগেটের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত চালক সোহেল রানা বাবু ও হেলপার হিমেল রাজশাহীর চন্ডিপুরের গ্রামের বাসিন্দা ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সানটিং ট্রেনের ইঞ্জিন চলাচলের সময় রেলগেট বন্ধ ছিল না। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক গেট দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। ট্রাকটি ওঠামাত্র ট্রেনের ধাক্কায় সেটি রেললাইনের ওপর ছিটকে পড়ে। এতে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গেটকিপারের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ইনচার্জ জিয়াউর রহমান জানান, সিগন্যাল পড়ায় রেলগেট বন্ধ ছিল। পরে সিগন্যাল শেষে গেট খুলে দেওয়ায় হঠাৎ ট্রাকটি পার হওয়ার সময় সানটিং ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। রেললাইনের ওপর থেকে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর