অশালীন বক্তব্যের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে: পানিসম্পদমন্ত্রী

সময়: 10:30 am - May 23, 2026 |

মানব কথা:নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে কোনো শালীনতা খুঁজে পান না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, রাজনীতিতে শালীনতা ও শৃঙ্খলা থাকা জরুরি। কোনো ধরনের অশালীন বক্তব্য বা আচরণ জাতি প্রত্যাশা করতে পারে না। তিনি আরও বলেন, “ডে ওয়ান থেকে প্রধানমন্ত্রী যেসব উন্নয়নমূলক কাজ করছেন, সেগুলো নিয়ে বিরোধী দলের নেতারা যেভাবে মন্তব্য করছেন, তা গ্রহণযোগ্য নয়।” নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, তিনি দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই আজকের অবস্থানে এসেছেন।নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে শালীনতা থাকা উচিত। কিন্তু তার বক্তব্যে সেই শালীনতা ও শৃঙ্খলা দেখা যায় না।মন্ত্রী অভিযোগ করে বলেন, তিনি প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের বিষয়ে অশালীন মন্তব্য করেছেন এবং রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন।তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে যারা দায়িত্বশীল ভূমিকা রাখার কথা, তাদের উচিত সংযত ও শালীন ভাষায় কথা বলা। আলোচনার শেষ পর্যায়ে তিনি রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর