শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে
মানব কথা:রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে জেনে নিন কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট আজ শনিবার (৬ জুন) বন্ধ থাকবে। আগে থেকেই তথ্য জেনে বের হলে অপ্রয়োজনীয় ভোগান্তি ও সময় নষ্ট এড়ানো সম্ভব হবে। আজ সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পাইকারি ও খুচরা মার্কেট, সুপার মার্কেট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শনিবার বন্ধ থাকবে যেসব মার্কেট ও এলাকা:
- নয়াবাজার,
- ইসলামপুরের কাপড়ের দোকান
- ফরাশগঞ্জ টিম্বার মার্কেট
- শ্যামবাজার পাইকারি দোকান
- আজিমপুর সুপার মার্কেট
- কাপ্তান বাজার
- রাজধানী সুপার মার্কেট
- দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট
- ছোট কাটরা
- বড় কাটরা হোলসেল মার্কেট
- গুলিস্তান হকার্স মার্কেট
- সামাদ সুপার মার্কেট
- রহমানিয়া সুপার মার্কেট
- ইদ্রিস সুপার মার্কেট
- দয়াগঞ্জ বাজার
- ধূপখোলা মাঠবাজার
- চকবাজার
- ফুলবাড়িয়া মার্কেট
- সান্দ্রা সুপার মার্কেট
- বাবুবাজার
- শরিফ ম্যানসন
ও এসব এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটির কারণে আজ বন্ধ থাকবে। তাই কেনাকাটার পরিকল্পনা থাকলে বিকল্প মার্কেট বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।








