‘ইসলামী ব্যাংক ইসলাম নয়’—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সময়: 4:06 pm - June 9, 2026 |

মানব কথা:জাতীয় সংসদে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে আলোচনায় ধর্মীয় আবেগ ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়। তাই সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।”মঙ্গলবার সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত নোটিসের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।আলোচনায় ইসলামী ব্যাংকের শেয়ার মালিকানা, পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান নিয়োগ, ঋণ বিতরণ এবং অর্থপাচারের অভিযোগ নিয়ে বিস্তৃত বক্তব্য দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের প্রকৃত ও বৈধ শেয়ারহোল্ডারদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কারা কত শতাংশ শেয়ারের মালিক, সেটিও প্রকাশ করা উচিত বলে মত দেন তিনি।তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইনের আওতায় বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান থেকে পরিচালনা পর্ষদ পর্যন্ত অপসারণ কিংবা পুনর্গঠনের ক্ষমতা রয়েছে। জনস্বার্থ, আমানতকারীদের স্বার্থ ও ব্যাংকের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।অর্থপাচার, বিতর্কিত ঋণ বিতরণ ও করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের অর্থ ব্যবহারের বিষয়েও তদন্তের দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জনগণের অর্থ কোথায় গেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। নতুন কোনো অভিযোগ এলে তা তদন্ত করা হবে।এদিকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা ও মালিকানা নিয়ে বিরোধী দলের উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিষয়গুলো তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Share Now

এই বিভাগের আরও খবর