হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সময়: 5:46 pm - June 11, 2026 |

মানব কথা : দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এসব রোগী হাসপাতালে ভর্তি হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৩৯ জনে। এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৫৯ জনের শরীরে।এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৫৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪ হাজার ২৯৩ জন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর