২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সময়: 10:07 am - June 13, 2026 |

মানব কথা: দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের পিএমখালীর ডুলাহাজারা এলাকার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির মোট ১১টি গাছের চারা রোপণ করা হয়।সরকার জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় এলে পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।

মালুমঘাটে এ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আগামী পাঁচ বছরে সারাদেশে ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে বনভূমি সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার আশা করছে সরকার।কর্মসূচির প্রথম ধাপে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় দেড় কোটি চারা রোপণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সরকার আশা করছে, এই বৃহৎ উদ্যোগ দেশের সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share Now

এই বিভাগের আরও খবর